এই মুহূর্তে জি বাংলার পর্দায় টানটান উত্তেজনায় ভরা ধারাবাহিকের নাম কার কাছে কই মনের কথা (Kar Kachhe Koi Moner Kotha)। এই মুহূর্তে এই বাংলা ধারাবাহিকের গল্প দর্শকদের মন মাতাচ্ছে। বাঙালি দর্শকরা দারুণভাবে আকৃষ্ট হয়েছেন এই ধারাবাহিকের প্রতি। আর সেই কারণেই একশ্রেণীর বাঙালি দর্শকের কাছে এই ধারাবাহিকের অপার জনপ্রিয়তা।
কি চলছে কার কাছে কই মনের কথায়?
বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ধারাবাহিকটি দেখতে দারুণ পছন্দ করছেন বাঙালি দর্শকরা। এই ধারাবাহিকের গল্পের মধ্যে যে তীব্র রকমের উত্তেজনা আর চমক রয়েছে সেই উত্তেজনা আর চমক দেখার জন্যই এই মুহূর্তে বাঙালি দর্শক মিস না করে এই ধারাবাহিকটি দেখছেন।
কোন দিকে ঘুরছে নায়িকা শিমুলের জীবন?
এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন এই বাংলা ধারাবাহিকে বিপুল রকমের পরিবর্তন দেখানো হয়েছে এর মধ্যে। আর যে পরিবর্তনের কারণে আরও চমকপ্রদ হয়ে উঠেছে ধারাবাহিকের গল্প। বর্তমান গল্প অনুযায়ী পরিবর্তিত হয়ে গেছে নায়ক নায়িকার জীবন। নায়িকা শিমুলের তার স্বামী পরাগের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে।
শতদ্রু কি ফিরবে শিমুলের কাছে?
নতুন প্রেম খুঁজে পেয়েছে পরাগ। অন্যদিকে নায়িকা শিমুলেরও হাত ধরার কথা ছিল তার প্রাক্তন প্রেমিকের। এমনকি তার প্রাক্তন প্রেমিক তাকে বিয়ে করবে বলেও মনস্থির করেছিল। কিন্তু শতদ্রুর মা একেবারেই শিমুলকে মেনে নিতে পারেননি। আর তাই শতদ্রু-শিমুলের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে।
কার সঙ্গে ভবিষ্যতের দিকে পা বাড়াবে শিমুল?
নিজের মায়ের হয়ে বারবার শিমুলের কাছে ক্ষমা চেয়েছে শতদ্রু। কিন্তু তাকে একবারের জন্যও ক্ষমা করেনি শিমুল। অন্যদিকে শিমুল ফের যদি ফাঁসিয়ে নেয় শতদ্রুকে সেই চিন্তায় তড়িঘড়ি শতদ্রুর মা নিজের ছেলের বিয়ে দিতে চাইছেন।
শিমুলকে অনেকবার বোঝানোর পরেও শিমুল না বোঝায় মায়ের সিদ্ধান্তে রাজি হয়ে গেছে শতদ্রু। এবার মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করবে সে। সেই মেয়ে দেখতে মেয়ের বাড়িতেও যায় শতদ্রু। এরপর শতদ্রু আর তার হবু স্ত্রী কথা বলতে গেলে সেই মেয়েটিই তখন শতদ্রুকে শিমুলের ব্যাপারে জিজ্ঞাসা করে। আর তার মুখে শিমুলের নাম শুনে চমকে ওঠে শতদ্রু।
শিমুলকে কি জানালো শতদ্রু?
শতদ্রুর হবু স্ত্রী শিমুলের ব্যাপারে সবটাই জানে। সম্প্রতি এই ধারাবাহিকের একটি প্রমো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে, শতদ্রু বিপাশার বাড়িতে এসে বলছে তার বিয়ে ঠিক হয়ে গেছে মায়ের পছন্দ করা পাত্রীকেই সে বিয়ে করবে। শতদ্রুর মুখে এই কথা শুনে চমকে ওঠে উপস্থিত সবাই। চোখে জল চলে আসে শিমুলের। ভাগ্য শিমুলের প্রতি এতটা নিষ্ঠুর হওয়ায় কষ্ট পাচ্ছেন নেটিজেনরাও।
View this post on Instagram







