এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় চলা অন্যতম দর্শকপ্রিয় ধারাবাহিকের নাম অবশ্যই ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। শোনা যাচ্ছে এই মাসেই নাকি বন্ধের মুখে এই ধারাবাহিক। কিন্তু বলাই যায়, অন্তিম মুহূর্তে দাঁড়িয়েও এই ধারাবাহিকের গল্প জমজমাট। ধারাবাহিক বন্ধের গুঞ্জনের মাঝেই এখন ধারাবাহিকের গল্প উত্তেজনায় টইটুম্বুর।
ইচ্ছে পুতুলে এখন কী হচ্ছে?
এই ধারাবাহিকের গল্পের গতিপ্রকৃতি যেভাবে এগোচ্ছিল তাতে মনে করা হচ্ছিল এবার হয়ত বা সমাপ্তির মুখে এই ধারাবাহিক।উল্লেখ্য, এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, এই মুহূর্তে রূপ ও ময়ূরীর আসল চেহারা সকলের সামনে খুলে গেছে। সবার সামনে রূপ বলে দেয় মেঘের সর্বনাশ করার পরিকল্পনা করেছিল ময়ূরী। যদিও রূপ শাস্তি পেয়েছে। কিন্তু ময়ূরীর শাস্তির কোটা এখনও বাকি। এখনও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে সে।
মেঘ কী ফিরবে নীলের জীবনে?
নীলের প্রতি মেঘের দীর্ঘ অভিমান কেটে গেছে। বরং নীলকে দিল্লি যাওয়া থেকে আটকে সে তার জীবনে ফিরতে চায়। এমনকি বিচ্ছেদের সময়, নীল বিচারপতির সামনেও তাদের বিচ্ছেদের কারণ হিসেবে নিজের ঘাড়ে সমস্ত দোষ নিয়ে নেয়। সে মেঘকে আর এই ঝামেলার মধ্যে জড়াতে চাইছিল না। তবে তাদের দুজনের মধ্যে যে এখনও প্রেম ভালোবাসা রয়ে গেছে তা বুঝতে পেরে বিচারপতি তাদের একসঙ্গে আরও ছ’টি মাস থাকতে বলেন। এবং এতে মেঘ ও নীল দু’জনেই ভীষণ খুশি হয়।
কিন্তু যাতে মেঘকে কোনভাবেই নীলের জন্য অস্বস্তিতে না পড়তে হয় তাই নীল ট্রান্সফার নিয়ে দিল্লি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর ময়ূরী মেঘকে একথা বলতেই মেঘ ছুটে গিয়ে নীলকে আটকায়। আর এর মাঝেই ফের ঝড়! নীলের নামে উঠল বড়সড়ো এক অভিযোগ। ময়ূরী, মেঘের পর আরও এক নারীর সঙ্গে নাম জড়ালো সৌরনীলের।
কার সঙ্গে নাম জড়ালো নীলের?
ময়ূরী নয় এক বিবাহিত মহিলার সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠল নীলের নামে। শুধু কী নাম জড়ানো? এমনকি ওই মহিলার সঙ্গে গয়না কিনতেও দেখা গেল নীলকে। ঘটনা কী? আসলে নীল ওরফে অভিনেতা মৈনাক ব্যানার্জী ও অভিনেত্রী শ্রীতমা মিত্রকে সম্প্রতি দেখা গেছে একটি জনপ্রিয় গয়নার দোকানের বিজ্ঞাপনে। আর সেখানেই নিজের হবু স্ত্রীকে গয়না কিনে দিচ্ছেন অভিনেতা। হবু স্ত্রীর সঙ্গে বেজায় ব্যস্ত মঙ্গল সূত্র কিনতে। আর সেই বিজ্ঞাপন এখন ভাইরাল সোশ্যাল মাধ্যমে।







