যে ধারাবাহিক দর্শককে যত বেশি বিনোদন দিতে পারবে সেই ধারাবাহিকের জনপ্রিয়তা তত বেশি হবে। টিআরপি সাফল্য তত বাড়বে। তবে সবসময় টিআরপি সাফল্য দিয়ে ধারাবাহিকের জনপ্রিয়তা মাপা যায়না। কিছু ধারাবাহিকের গল্প দর্শকদের মনে এমন ভাবে জায়গা করে নেয় যে সেই ধারাবাহিকে বুঁদ হয়ে যান দর্শকরা।
শিমুলের মনের কথা কি শুনেছিল প্রতীক্ষা?
অভিনেতা অভিনেত্রীদের অভিনয় ভালো গল্প সবকিছুই বিশেষভাবে কারণ হয়ে ওঠে। এই যেমন এই মুহূর্তে বাঙালি দর্শকদের কাছে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে কার কাছে কই মনের কথা। অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজনায় চলা এই ধারাবাহিকটি এই মুহূর্তে বাঙালি দর্শকদের কাছে হট ফেভারিট একটি ধারাবাহিক।
এই মুহূর্তেই ধারাবাহিকে চলা গল্প দারুন রকম উত্তেজনাপূর্ণ। আর সেই উত্তেজনা দেখার করার জন্যই রোজ টিভি চালিয়ে বসে পড়েন দর্শকরা। এই ধারাবাহিকের গল্পে আমরা দেখেছি, বিয়ের আগে এই ধারাবাহিকের নায়িকা শিমুলের একটি সম্পর্ক ছিল। আর সেই সম্পর্কের হাতছানি উপেক্ষা করেই পরাগকে বিয়ে করে শিমুল।
প্রতীক্ষার উপর প্রতিশোধ নেবে নাকি তাকে অসম্মানের হাত থেকে রক্ষা করবে শিমুল?
কিন্তু শিমুলের তৎকালীন হবু জা প্রতীক্ষা শতদ্রুর সঙ্গে শিমুলের সম্পর্কের কথা তার শ্বশুরবাড়িতে জানিয়ে দিয়ে পরাগের সঙ্গে তার সম্পর্ককে বিষিয়ে তোলে। এই কাজে প্রতীক্ষাকে সাহায্য করেছিল শিমুলের দেওর পলাশ। তবে এবার পাশা বদলেছে।
ধারাবাহিকের গল্পে এসেছে বিপুল পরিবর্তন। আর এই পরিবর্তিত গল্প অনুযায়ী, এখন প্রতীক্ষার পলাশের সঙ্গে বিয়ে হয়ে গেছে আর বিয়ে পরবর্তী প্রতীক্ষার শ্বশুরবাড়িতে এসে উপস্থিত হয়েছে তার প্রাক্তন প্রেমিক তীর্থঙ্কর। এই সম্পর্কের কথা জানে শিমুল। তবে কি এবার সে প্রতিশোধ নেবে? নাকি প্রতীক্ষাকে অসম্মানের হাত থেকে রক্ষা করবে?
View this post on Instagram







