অবিশ্বাস নয়! পরাগকে বিষ দেওয়া কান্ডে এই প্রথমবার শিমুলের পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন করলেন মধুবালা দেবী! প্রশংসা নেটিজেনদের

বাংলা ধারাবাহিকের দুনিয়ায় এই মুহূর্তে দারুণ জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথা (Kar Kachhe Koi Moner Kotha)। দর্শকরা দারুণ রকমভাবে এই ধারাবাহিকটি দেখে উচ্ছ্বসিত। আর হবেন নাই বা কেন? এই ধারাবাহিকের গল্প এতটাই চমকপ্রদ যে রোজ সন্ধ্যা হলেই এই ধারাবাহিকটি চালিয়ে বসে পড়েছেন দর্শকরা।

নারী স্বাধীনতার গল্প বলছে কার কাছে কই মনের কথা

নারী স্বাধীনতার গল্প বারবার ফুটে উঠেছে এই ধারাবাহিকের মধ্যে দিয়ে। তারকা বহুল ধারাবাহিক কার কাছে কই মনের কথা বাঙালি দর্শকদের মধ্যে উত্তেজনার বিস্ফোরণ ঘটিয়েছে। এই বাংলা ধারাবাহিকের প্রতিটি পর্বেই এখন টানটান উত্তেজনা। এই ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গেছে পরাগ আর শিমুলের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। আর এবার শিমুলকে ডিভোর্স দিয়ে প্রিয়াঙ্কাকে বিয়ে করতে চলেছে পরাগ। আর তাই ভীষণ খুশি সে।

কিন্তু ধারাবাহিকের সাম্প্রতিক প্রোমোতে দেখা গেছে, বি’ষ খেয়ে মৃ’ত্যু’র মুখে পরাগ! অর্থাৎ পরাগকে কেউ বিষ দিয়েছে। আর প্রতীক্ষা অভিযোগের আঙুল তুলেছে শিমুলের দিকে। যদিও মধুবালা তা মানতে নারাজ। ইতিমধ্যেই পুলিশ এসে গেছে শিমুলকে ধরে নিয়ে যেতে। আর শিমুলের পাশে দাঁড়িয়ে তার শাশুড়ি শিমুলকে সমর্থন করে বলেন শিমুল এমন কাজ করতেই পারেনা।

শিমুলকে প্রথমবারের মতো প্রকাশ্যে সমর্থন মধুবালা দেবীর

আর এই প্রথমবারের মতো মধুবালা প্রকাশ্যে সমর্থন করলেন শিমুলকে। কারণ এর আগে পরাগের থেকে টাকা নেওয়া কান্ড হোক বা গয়না চুরি কান্ড সবেতেই বার বার শিমুলকে অবিশ্বাস করেছেন মধুবালা দেবী। অর্থাৎ মুখে শিমুলকে মেয়ে বললেও মন থেকে তার প্রতি কখন‌ই ভরসা করতে পারেননি তিনি। কিন্তু এই প্রথমবার তিনি মন থেকে শিমুলকে মেয়ে হিসেবে মেনে নিয়ে তাকে মেয়ের স্বীকৃতি দিয়েছেন এবং তাকে সবার সামনে সমর্থন করেছেন। আর যা দেখে দারুণ খুশি দর্শকরা।

পলাশ-প্রতীক্ষার শাস্তি কবে হবে?

বলাই বাহুল্য, পলাশ ও প্রতীক্ষার ষড়যন্ত্রের শিকার হয়েছে শিমুল। পরাগকে বিষ দিয়েছে প্রতীক্ষা। আর তারপর‌ই শিমুলকে ফাঁদে ফেলতে পুলিশে খবর দেয় সে। শিমুলকে হাজতে ঢোকানোর পরিকল্পনা ফাঁদে স্বামী-স্ত্রী মিলে। বিষ দেওয়ার অপরাধে শিমুলকে গ্রেফতার করে পুলিশ। তবে এবার প্রতীক্ষার মুখোশ খোলার পালা। পলাশ-প্রতীক্ষার উচিত শাস্তি দেখতে চাইছেন দর্শকরা।

আরও পড়ুনঃ অদ্ভুত মহিলা যেচে শ্বশুরবাড়িতে থেকে, স্বামীর দ্বিতীয় বিয়ে দেওয়ার উদারতা দেখিয়ে কেস খাচ্ছে! শিমুলের ওপর ক্ষাপ্পা দর্শকরা